Logo

বিদয়ী সপ্তাহে ডিএসইতে সূচক ও লেনদেনের পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদয়ী সপ্তাহে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৬.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪২২ কোটি ২৯ লাখ টাকার বা ১৬.২৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৪ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে কমেছে লেনদেনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ গেল সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৩ দশমিক ২২ শতাংশ।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬