Logo

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, তৃণমূল থেকে মতামত নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনোনয়নপত্র বাছাই করবে।

আজ সকাল ১০টা থেকে বিতরণ হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম। ১০টা ২৩ মিনিটে প্রথমটি সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। তিনি গোপালগঞ্জ-৩ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন।

জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যাদের ওপর জনগণের আস্থা নেই তারাই নির্বাচন বানচাল করতে চায়। শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গেল সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬