Logo

প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জি কিউ বলপেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের জি কিউ বলপেন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৫ নভেম্বর, ২০২৩) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ১ টাকা ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ছিল ১ টাকা ০৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১৯ টাকা ২৩ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬