Logo

দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৬৬টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার খান ব্রাদার্সের শেয়ার দর গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ১৪.৮০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ । এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯.৯৫ শতাংশ। আর ৯.৮৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, অলিম্পিক এ্যাক্সেসরিজ, বিডি থাই এ্যালুমিনিয়াম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসকে ট্রিমস এবং ইনটেক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬