Logo

এগ্রো অর্গানিকার কিউআইও আবেদন শুরু ২৭ নভেম্বর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এগ্রো অর্গানিকা পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

কোম্পানির কিউআইও আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ৩ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গেল ৩১ মে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে কিউআই অফারের মাধ্যমে ০৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের লক্ষ্যে এগ্রো অর্গানিকা পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দিয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।

জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬