Logo

আগামীকাল শুরু হবে টিসিবির পণ্য বিক্রি

টিসিবির পণ্য
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় টিসিবির পণ্য ৩০টি ট্রাকে ডাল তৈল পেঁয়াজ ও আলুসহ মোট চারটি পণ্য বিক্রয় শুরু হবে আগামীকাল মঙ্গলবার।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব বলেন, টিসিবি কার্ডধারীর বাইরে সাধারণ নিম্নআয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রয় করা হবে। একজন ব্যক্তি ডাল, পেঁয়াজ ও আলু দুই কেজি করে নিতে পারবেন। একই সঙ্গে সোয়াবিন দুই লিটার নিতে পারবেন।

উল্লেখ্য, ডাল প্রতি কেজি ৬০ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১০০, পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬