Logo

এসিআই মটরস সঙ্গে ইয়ামাহার ৭ বছরপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে যাত্রা শুরু করে এসিআই মটরসের সঙ্গে। শুরু থেকেই ইয়ামাহা ও এসিআই মটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রজুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়ত্তোর সেবা নিশ্চিতের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।

শনিবার (১১ নভেম্বর) এসিআই মটরসের সঙ্গে ইয়ামাহা ৭ম বছর পূর্ণ করলো। এ উপলক্ষে রাজধানীর এসিআই সেন্টারে জমকালো এক অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস; মিঃ হিরোশি সেতোগাওয়া, সিনিওর জেনারেল ম্যানেজার, ইয়ামাহা মোটর কোম্পানি লিমিটেড জাপান।

এবং ইয়ামাহা ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও দেশব্যাপী ইয়ামাহার সকল শো রুমে ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্য ও ইয়ামাহার কাস্টমারদের অংশগ্রহণে উদযাপন করা হয় ৭ম বর্ষপূর্তি উৎসব।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কলাবোরেটেড পার্টনার। এসিআই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ১১৬ টি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬