শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৪ নভেম্বর, বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।