Logo

আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করল বিএনপি

নতুন কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। গতকাল ভোর ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা অবরোধের মেয়াদ শেষ হতে না হতেই নতুন করে অবরোধের ঘোসণা দিয়েছে দলটি। আগামী রোববার ভোর ৬টা থেকে এই অবরোধ শুরু।

নতুন কর্মসূচির মধ্যে শুক্রবার বাদ জুমা নিহতদের স্মরনে দোয়া ও মাহফিলের কর্মসূচিও আছে। পরের দিন শনিবার বিরতি দিয়ে রোববার শুরু হবে অবরোধ কর্মসূচি, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চত।

রিজভী আরও জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারাদেশে গ্রেফতার করা হয়েছে ৩৬৫ জনকে। মামলা ১৩টি ও আসামি করা হয় ১ হাজার ৫৬৩ জনেরও অধিক নেতাকর্মীকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬