Logo

মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

স্পট মার্কেটে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৭ নভেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার,দ্য পেনিনসুলা চিটাগং ও আর.এন স্পিনিং মিলস লিমিটেড।

সূত্র জানায়, আর.এন স্পিনিং ছাড়া বাকী কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৮ নভেম্বর,বুধবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার ।

আর.এন স্পিনিং জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৯ নভেম্বর, বৃহস্পতিবার। কোম্পানিটির নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর, রোববার। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬