Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফার কেমিক্যালের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২০ টাকা ৭ পয়সা বা ১৯৫.২৮ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ারদর বেড়েছে ৪.৯২ শতাংশ। আর ৪.৮৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মনোস্পুল পেপার।

অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্সুরেন্স, মেঘনা সিমেন্ট মিলস, এডিএন টেলিকম, আনলিমায়ার্ন ডেয়িং, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬