Logo

ব্রাক ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ব্রাক ব্যাংক লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রাক ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, সমাপ্ত বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত আয় করেছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ৯৯ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ২২ পয়সা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬