Logo

স্টাইলক্রাফটের ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৯ অক্টোবর ২০২৩) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৮৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬