Logo

ডিভিডেন্ড দেবে না ১৮ কোম্পানির

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির পরিচালনা বোর্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ম্যাকসন্স স্পিনিং, রহিম টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, ইন্দোবাংলা ফার্মা, ফু-ওয়াং ফুড, আনলিমা ইয়ার্ন, বিডি থাই ফুড, আজিজ পাইপস, দুলামিয়া কটন, সায়হাম কটন, জাহিন টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সাভার রিফ্রাক্টরিজ, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার, মালেক স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা কনডেন্স মিল্ক।

  • ম্যাকসন্স স্পিনিং : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৯৩) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬.১১ টাকায়।
  • রহিম টেক্সটাইল : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৩.১৮) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩.৭৯ টাকায়।
  • রেনউইক যজ্ঞেশ্বর : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২০.৩৩) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে (৮৭.৮৮) টাকায়।
  • ইন্দোবাংলা ফার্মা : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকায়।
  • ফু-ওয়াং ফুড : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৫৭) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২.৪৩ টাকায়।
  • আনলিমা ইয়ার্ন : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.৪২ টাকায়।
  • বিডি থাই ফুড : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.১৪ টাকায়।
  • আজিজ পাইপস : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.৮৭) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ২৬.৪৩ টাকায়।
  • দুলামিয়া কটন : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.০৯) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৩৯.২০ টাকায়।
  • সায়হাম কটন : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫.৯৭ টাকায়।
  • জাহিন টেক্সটাইল : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৫৮) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.০১ টাকায়।
  • সাহাম টেক্সটাইল : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪৯) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১.৮৪ টাকায়।
  • সাভার রিফ্রাক্টরিজ : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৮৬) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০.৬৬ টাকায়।
  • মেট্রো স্পিনিং : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.১২) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬.৮৭ টাকায়।
  • শ্যামপুর সুগার : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪৩.৬২) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে এক হাজার ২১১.২১ টাকায়।
  • মালেক স্পিনিং : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.১৪) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬.৭৭ টাকায়।
  • মেঘনা পেট : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩০) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৫.১৫ টাকায়।
  • মেঘনা কনডেন্স মিল্ক : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.১৩) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৭২.২২ টাকায়।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬