Logo

তমিজ উদ্দিন টেক্সটাইলের বোর্ড সভা স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইলের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ৩০ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি বোর্ড সভা স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬