Logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নতুন কমিটির শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নবনির্বাচিত কমিটির নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (২৫ অক্টোবর ২০২৩) নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রিপন মৃধা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবীর নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো. কাদের আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬