Logo

ডিভিডেন্ড দিবে না সোনারগাঁ টেক্সটাইল

সোনারগাঁও টেক্সটাইল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদেরকে কোন ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা। এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ০৪ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬