Logo

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

লন্ডন ভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৩-এ‘মোস্ট আউট স্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৩’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সেনেগালের ডাকারে আয়োজিত ১৩ তম অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতির ঘোষণা দেয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

গিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমন্ডলে মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতি বছর সারাবিশ্ব হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬