Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক রোড ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৪০ শতাংশ। আর ৮.৯৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্সুরেন্স।

অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, কহিনুর কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, লিবরা ইনফিউশন, ইস্টার্ন লুবরিকেন্টস, সোনালী আঁশ এবং এমারেল্ড অয়েল লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬