Logo

ডিএসইতে বেড়েছে পিই রেশিও

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে সামান্য। গেল সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও দশমিক ০.০১ পয়েন্ট বা দশমিক ০৬৯ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৪.৩৪ পয়েন্টে অবস্থান করছে। গেল সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৩ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩ পয়েন্ট, সিরামিকস খাতে ৪৫.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩২.৬ পয়েন্ট, খাদ্য খাতে ১৭.৮ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৫. পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৭.৯ পয়েন্ট, আইটি খাতে ২৩.১ পয়েন্ট, পাট খাতে ৫০৮.৮ পয়েন্ট, বিবিধ খাতে ১৩.৪ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৬.১ পয়েন্ট, কাগজ খাতে ২৪.৭ পয়েন্ট, আর্থিক খাতে পয়েন্ট,ওষুধ খাতে ১৭.৪ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২১.১ পয়েন্ট, ট্যানারি খাতে ২৫.১ পয়েন্ট, ও ভ্রমণ-অবকাশ খাতে ১৬.২ পয়েন্ট ও বস্ত্র খাতে ২৬.৮ পয়েন্ট অবস্থান করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬