Logo

ডিভিডেন্ড দেবে না ফার কেমিক্যাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডা.পিএলসি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিডিভডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেবে না।

বুধবার (১৮ অক্টোবর, ২০২৩) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১২ পয়সা লোকসান দিয়েছে। গেল বছর শেয়ার প্রতি ৩৯ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬