নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ২টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। গেল প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯১ পয়সা।