Logo

দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৭৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে কহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোহিনুর কেমিক্যালের শেয়ার দর গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪০ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৭.৮৩ শতাংশ। আর ৭.৭৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুটওয়্যার, লিব্রা ইনফিউশন, ন্যাশনাল ফিড মিল, মনোস্পুল পেপার, প্রিমিয়ার সিমেন্ট, পেপার প্রসেসিং এবং অ্যাডভেন্ট ফার্মা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬