Logo

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, ইনটেক অনলাইন, বাংলাদেশ বির্ল্ডি সিস্টেমসে (বিবিএস) এবং বিবিএস ক্যাবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামী ২২ অক্টোবর, রোববার কোম্পানি ৪টির রেকর্ড ডেট। এর আগের ১৮ ও ১৯ অক্টোবর স্পট মার্কেটে হবে এ কোম্পানি ৪টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ অক্টোবর, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৪টি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬