Logo

বাংলাদেশ মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদানের জন্য পূবালী ব্যাংকের ধানমন্ডি শাখার উদ্যোগে বাংলাদেশ মেডিকেল কলেজে আজ প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পূবালী ব্যাংক বাংলাদেশের কোটি মানুষের অর্থনৈতিক কর্মকান্ড এবং দৈনন্দিন জীবনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ৫০১টি শাখা, ১৭২টি উপ-শাখা, ১৭টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং প্রায় নয় হাজার সুদক্ষ নিবেদিত কর্মীবাহিনী নিয়ে পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।

পূবালী ব্যাংকের পণ্য ও সেবা প্রদর্শনের এই আয়োজনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পরিতোষ কুমার ঘোষ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, বাংলাদেশ ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডাঃ লাবুদা সুলতানা,

বাংলাদেশ মেডিকেল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি মেজর জেনারেল (অবঃ) মোঃ রফিকুল ইসলাম, পূবালী ব্যাংক ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ, কে, এম, আব্দুর রকীবসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬