Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৬৬টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন খান ব্রাদার্সের শেয়ারদর গেল কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ৯.৩৫ শতাংশ। আর ৮.৭৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্যান্য কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেস্বর, সেন্ট্রাল ফার্মা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬