এবি ব্যাংক লিমিটেড পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের SEIP প্রকল্পের অধীনে মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” এর সমাপনী দিবসে খাগড়াছড়ি অঞ্চলের ২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট এবং ঋণ বিতরণ করে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবি ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক মাহমুদ উল আলম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক জাহিদ ইকবাল, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এবং এবি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণসহ খাগড়াছড়ি জেলার নতুন প্রশিক্ষণ প্রাপ্ত ২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তা।