নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৫২টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে নর্দান ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ নর্দান ইসলামী ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা বা ৮.২৬ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ৭.৪৯ শতাংশ। আর ৬.২৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন।
অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ইন্সুরেন্স, নাভানা ফার্মা, ন্যাশনাল টি কোম্পানি, খান ব্রাদার্স, সোনালী আঁশ, জিকিউ বলপেন এবং বেঙ্গল উইন্ডস্বর।