Logo

ব্লকে তিন কোম্পানির ৬৯ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫২টি কোম্পানির মোট ৫৯ কোটি ৪১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ৭০ লাখ, দ্বিতীয় স্থানে ট্রাস্ট ব্যাংকের ১৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার এবং তৃতীয় স্থানে সি পার্ল রিসোর্টের ৭ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ ৭১ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ২ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার, এনআরবিসি ব্যাংকের ২ কোটি ২৮ লাখ ৩৬ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৮০ লাখ ৪৮ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৭০ লাখ ৮৫ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯৯ লাখ ৩ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৯৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬