Logo

এটিবিতে লেনদেন করবে আইএফআইসি ব্যাংকের বন্ড

আইএফআইসি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির দ্বিতীয় ও তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। কোম্পানিটি ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) আওতায় বন্ডটি লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আইএফআইসি ব্যাংকের নন-কনভার্টেবল, রিডামবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড ৫০০ কোটি টাকার দ্বিতীয় ও তৃতীয় বন্ড অনুমোদন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫০০ কোটি টাকার বন্ড দুটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার জন্য অনুমোদন করেছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬