Logo

আইসিএসবি অ্যাওয়ার্ড পেলো আইটি কনসালট্যান্টস লিমিটেড

আইটি কনসালট্যান্টস লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩ টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে আইটি কনসালটেন্টস লিমিটেড।  একই ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এডিএন টেলিকম লিমিটেড; সিলভার অর্জন করেছে আমরা টেকনোলজিস লিমিটেড।

শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আইসিএসবি।

আইসিএসবি’র নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ২০২২ সালে কোম্পানিগুলোর সাফল্যের ভিত্তিতে এই পুরষ্কার প্রদান করা হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬