নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৫৬টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে, ২১৯টির দর অপরিবর্তিত ছিল এবং ৩৭টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমার ইন্ডাষ্ট্রিজের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২.১৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী আঁশ ১৫.৬৯ শতাংশ, এমারেন্ড ওয়েল ১৩.৫০ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্স ১১.২৯ শতাংশ, ন্যাশনাল টি ১১.১৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ১০.৮১ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৯.৬৩ শতাংশ, ফু-ওয়াং ফুড ৯ শতাংশ, ওয়াইম্যাক্স ৮.৮৭ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স ৮.২৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।