Logo

বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে সী পার্ল রিসোর্ট। গেল সপ্তাহে কোম্পানিটির ১২০ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। কোম্পানিটির ২ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৬৪ হাজার টাকা। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ১৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেমিনি সী ফুড ৬২ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকার, দেশবন্ধু পলিমার ৬০ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশেন ৫১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্স ৪৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্স ৪৬ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকার, এমারেন্ড ওয়েল ৪৫ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকার এবং সোনালী আঁশ ৩৯ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬