Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে লিবরা ইনফিউশনস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লিবরা ইনফিউশনের শেয়ারদর গেল কর্মদিবসের তুলনায় কমেছে ৫২ টাকা ৫০ পয়সা বা ৪.৭০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এ্যাপেক্স ট্যানারির শেয়ারদর কমেছে ৪.৬২ শতাংশ। আর ৩.৮০ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স।

অন্যান্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্সুরেন্স, পিপুলস ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, শামপুর সুগার মিলস এবং নর্দান ইসলামী ইন্সুরেন্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬