নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারী লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
মঙ্গলবার (১০ অক্টোবর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। গেল কর্মদিবসে অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর ।