Logo

গাজায় ১৫০ জন ইসরাইলিকে জিম্মি

ফিলিস্তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইল থেকে অপহরণের পর গাজায় ১০০ থেকে ১৫০ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ইসরাইলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ৫০ জন জিম্মির পরিবারকে সেনাবাহিনী অবহিত করেছে।

সামরিক বাহিনী জিম্মি সংক্রান্ত আরও তথ্য যাচাই করার সঙ্গে সঙ্গে আরও পরিবারের সঙ্গে যোগাযোগ করবে বলে তিনি জানান। এদিকে গাজায় মৃতের সংখ্যা এখন ৭০০ জনের ওপরে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তারা বলেছে, ইসরাইলি বিমান হামলায় নিহতদের মধ্যে শতাধিক শিশু ও একশ’র বেশি নারী রয়েছেন। সোমবার গাজায় একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে- যার সংখ্যা প্রায় ৩০০ জনের মতো। এরমধ্যে দুই-তৃতীয়াংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬