Logo

ব্লকে ৪ কোম্পানির ৮১ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানির মোট ৮১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ৪২ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার, দ্বিতীয় স্থানে সি পার্ল রিসোর্টের ৯ কোটি ১৮ লাখ ১৪ হাজার ও তৃতীয় স্থানে ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর হলো- এমারেল্ড অয়েলের ৬ কোটি ২৫ লাখ ১১ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৪২ লাখ ৯৩ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ২৪ লাখ ৪৮ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬