Logo

সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশ এর প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত

সিজিআইএ নেটওয়ার্ক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশ এর প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর, ২০২৩) রাজধানীর মধ্য বাড্ডায় ট্রফিক্যাল মোল্লা টাওয়ারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভাটি।

সিজিআইএ ইনস্টিটিউট অর্থ ও বিনিয়োগ পেশাদারদের একটি বিশ্বব্যাপী স্বীকৃত পেশাদার সংস্থা যা অর্থ ও বিনিয়োগ ব্যবস্থাপনা শিল্পের জন্য নৈতিক বিনিয়োগ অনুশীলনের জন্য বিশ্বব্যাপী মান নির্ধারণ করে।

সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশ, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সিজিআইএ ইনস্টিটিউটের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইনস্টিটিউটটি চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) পদবী এবং সিজিআইএ ফাউন্ডেশনাল প্রোগ্রাম (সিএফপি) সার্টিফিকেট সরবরাহ করে যা বিশ্বব্যাপী ১০০ টিরও বেশি দেশে স্বীকৃত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬