Logo

বোনাস শেয়ার পাঠিয়েছে ২ কোম্পানি

বোনাস শেয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

সিডিবিএল সূত্রে জানা গেছে, অগ্রণী ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার আজ রোববার (০৮ অক্টোবর, ২০২৩) আর সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বৃহস্পতিবার (০৫ অক্টোবর, ২০২৩) বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

সমাপ্ত হিসাববছরের জন্য অগ্রণী ইন্স্যুরেন্স ৭ শতাংশ বোনাস শেয়ার এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিলো। বোনাস ছাড়াও আলোচিত হিসাববছরে কোম্পানিগুলো নগদ লভ্যাংশ প্রদান করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬