Logo

পেট্রোম্যাক্স রিফাইনারি ও মোংলা বন্দরের চুক্তি

শাহজিবাজার পাওয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেডের সাথে মোংলা বন্দর কতৃপক্ষের দীর্ঘমেয়াদী একটি লিজ চুক্তি সম্পন্ন হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চুক্তি অনুযায়ী কোম্পানিটি মোংলা বন্দরে ১৩ একর জমি ৩০ বছরের জন্য লিজ নেবে। পেট্রোম্যাক্স ওই জমিতে স্টোরেজ ট্যাংক স্থাপন করে বিদ্যমান স্টোরেজ সুবিধা বাড়াবে। এছাড়া কোম্পানিটি বাজারের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে রিফাইনিং সক্ষমতা বাড়াবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬