Logo

আফগানিস্তানে ভূমিকম্পে নিশ্চিহ্ন ১২ গ্রাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩২০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত মানুষ।

এছাড়া শনিবার (৭ অক্টোবর) আঘাত হানা এই ভূমিকম্পের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১২টি গ্রাম। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফগানিস্তানের হেরাতে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ৩২০ জনেরও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

অন্যদিকে পাজওক আফগান নিউজ জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে বেশ কয়েকটি ভূমিকম্পে ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে হেরাতের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬