নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ৮ অক্টোবর, রোববার বিও হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচিত বছরে অগ্রণী ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ স্টক।