Logo

ক্যাটাগরিতে স্থানান্তর করল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ’এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ৪ অক্টোবর, থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬