নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ আগামীকাল ৪ অক্টোবর, বুধবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন আজ শেষ হবে। আগামী বৃহস্পতিবার, ৫ অক্টোবর থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।