Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে ২ কোম্পানি

ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও বার্জার পেইন্টস লিমিটেড।

তথ্য মতে, কোম্পানি দুইটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর বার্জার পেইন্টস ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬