সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, দর কমেছে ৮৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০০ কোটি ২৫ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৪৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২ টির, দর কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬ লাখ টাকা।