Logo

বিক্রেতা শূন্য লিগ্যাসি ফুটওয়্যারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ বেলা ১১টা ২৩ মিনিট পর্যন্ত লিগ্যাসি ফুটওয়্যারের স্ক্রিনে ১ লাখ ৩৫ হাজার ৮৮৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোাচিত সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গেল কর্মদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ৮১ টাকা ২০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬