Logo

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের চাপ আমাদের ওপর এসে পড়েছে। বলা হচ্ছে ইসির উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই।

রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনওদের নির্বাচনি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে যে সংকট সেটি হলো আস্থার সংকট। প্রতিদিন গণমাধ্যমে বিভিন্ন সংকট নিয়ে কথা বলা হচ্ছে। আগামীতে যে নির্বাচন করবো তাতে যেন আস্থা সংকট তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনের বিশেষ দিক হচ্ছে অভিযোগের মাত্রা অতিরিক্ত। নির্বাচন নিয়ে সমালোচনা- বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬