Logo

ডাচ-বাংলা ব্যাংকের বন্ড অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।

সূত্র অনুসারে, এটি হবে Fully Redeemable। অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে Non-Convertible। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ লাখ টাকা ফেসভ্যালুতে এই বন্ড বরাদ্দ করা হবে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬