Logo

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিকের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের কেন্দ্রীয় সরকারের সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট-এর মাননীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে প্রতিমা ভৌমিক জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শাম্মি আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,  তারিক আফজাল, সিনিয়র সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি,  শাহাব আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগ, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি এবং খালেদ মাসুদ আহমেদ, সাবেক আন্তর্জাতিক রেডক্রস কর্মকর্তা, সদস্য, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬